News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

বাসি খাবার সংরক্ষণ ও অপরিচ্ছন্নতার দায়ে সুগন্ধা প্লাসকে অর্থদণ্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৫:২১ পিএম বাসি খাবার সংরক্ষণ ও অপরিচ্ছন্নতার দায়ে সুগন্ধা প্লাসকে অর্থদণ্ড

বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ ও অপরিচ্ছন্নতার অভিযোগে সুগন্ধা প্লাস রেস্তোরাঁকে আথিক দণ্ড প্রদান করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

সোমবার ৮ ডিসেম্বর দুপুরে শহরের বিবি রোডে অবস্থিত সুগন্ধা প্লাসে অভিযান চালিয়ে বাসি চিকেল গ্রীল, চিকা, কাবাব ফ্রিজে সংরক্ষণ ও অপরিচ্ছন্নতার দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর বাজার কর্মকর্তাসহ জেলা পুলিশের একটি দল।

ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা হৃদয় রঞ্জন জানান, নিয়মিত মনিটরিং কার্যক্রম হিসেবে শহরের চাষাঢ়ায় অবস্থিত সুগন্ধা প্লাস রেস্তোরায় অভিযান পরিচালনা করা হয়। এখানে অভিযানকালে বাসি চিকেন গ্রিল, টিকা, কাবাব রাখা ও কয়েক দিনের বাসি খাবার ফ্রিজ করে সংরক্ষণের দায়ে সুগন্ধা প্লাস রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।