বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর শাখার আমির মাওলানা আবদুল জব্বার বলেছেন, আমরা যানজটমুক্ত, নিরাপদ, বসবাসযোগ্য একটা নারায়ণগঞ্জ চাই। যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, তারা যেন নারায়ণগঞ্জের মানুষের সুযোগ-সুবিধা দলীয়করণ না করে প্রকৃতপক্ষে মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য চেষ্টা করেন। তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট সমন্বিতভাবে আপনাদেরকে সাহায্য করবে। আগামী দিনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় শহরের বাংলা ভবন কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “গতকাল দেখলাম, একজন পুলিশ সদস্যকে মারাত্মকভাবে আহত করে তার অস্ত্র লুট করে নেওয়া হয়েছে। আমরা দেখেছি, ২৪ ঘণ্টা না যেতেই পুলিশ অপরাধীকে গ্রেপ্তার করেছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, পুলিশ চাইলে তার আগের সক্ষমতার জায়গায় ফিরে আসতে পারে।”
এর আগে তিনি বলেন, “আমরা ৫ আগস্ট একটি কাঙ্ক্ষিত পরিবর্তন, নতুন রাষ্ট্র মেরামত এবং ফ্যাসিবাদী একটি কঠিন পরিস্থিতি থেকে দেশ উত্তরণের জন্য সবাই মিলে চেষ্টা করেছিলাম। মনে করেছিলাম দেশটা ভালোভাবে পরিচালিত হবে। সেই প্রত্যাশাকে সামনে রেখে ফেব্রুয়ারিতে একটি নির্বাচনও হয়েছে। নির্বাচনের পরে এ নির্বাচন নিয়ে অনেক কথা আছে। সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে, নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কিন্তু ফলাফল সুষ্ঠু হয়নি। এরপরও দেশ ও জাতির স্বার্থে আমরা মেনে নিয়েছি।”
তিনি আরও বলেন, “আমরা সবকিছু ত্যাগ করলেও জুলাইয়ের প্রশ্নে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি নই। বিশেষ করে সংস্কার এবং জুলাই সনদের যেসব বিষয় একীভূত করা হয়েছে, অনতিবিলম্বে সেগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।”



































আপনার মতামত লিখুন :