News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

হাসপাতালের শেয়ার বিক্রি করতে রাজী না হওয়ায় অপপ্রচারের অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৭:৩২ পিএম হাসপাতালের শেয়ার বিক্রি করতে রাজী না হওয়ায় অপপ্রচারের অভিযোগ

নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকায় অবস্থিত মেডিস্টার জেনারেল হাসপাতালের ৫০ শতাংশ শেয়ার বিক্রি করতে রাজী না হওয়ায় মালিকদের উপর সন্ত্রাসী হামলা, মামলা দিয়ে  হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শেয়ারহোল্ডাররা।

মঙ্গলবার দুপুরে হাসপাতালের নিচতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী শেয়ারহোল্ডার মোঃ গোলাম মোস্তফা টিপু বলেন, হাসপাতালটির ৫০ শতাংশ শেয়ারের মালিক ছিল মোঃ আক্কাস ও বাকী ৫০ শতাংশ শেয়ারের মালিক হলেন ডা. লায়লা পারভীন মাধবী। আক্কাস সাহেবের কাছ থেকে ৫০ শতাংশ শেয়ারের মালিকানা ক্রয় করি। পরে আমি আমার সঙ্গে প্রফেসর এম এ মালেক মুরাদ, প্রফেসর ডা. আলমগীর হোসেন জনির স্ত্রী হাসনা শারমীন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ হানিফ সরদার, আলআমিন ও হাজী রেজাউল ইসলামকে শেয়ারের অংশিদার নেই। আমরা শেয়ার ক্রয়ের পরে ডা. লায়লা পারভীন মাধবীর সঙ্গে দেখা করে শেয়ার ক্রয়ের বিষয়টি অবগত করি। শুরুতে সে আমাদেরকে স্বাগত জানালেও কিছুদিন পরে আমাকে ক্রয়কৃত ৫০ শতাংশ শেয়ার তার কাছে বিক্রি করে দেয়ার দাবি জানাতে থাকে। কিন্তু আমি তার কাছে শেয়ার বিক্রি করতে রাজী না হওয়ায় ডা. লায়লা পারভীন মাধবী নানাভাবে ষড়যন্ত্র করছে। ডা. লায়লা পারভীন মাধবীর ছেলে মাদকাসক্ত অমিত অদিতের নেতৃত্বে প্রায়ই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। আমাদের উপর সন্ত্রাসী হামলা, মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নানাভাবে মিথ্যা অপপ্রচার করছে। আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রী, নারায়ণগঞ্জের ৫টি আসনের এমপি, ডিসি, এসপি, সিভিল সার্জনসহ জেলার রাজনীতিবিদদের কাছে বিচার প্রার্থী।