News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৬


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ১০:৫৭ পিএম বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৬

বন্দরে চুরি ও মারামারি মামলার এজাহারভূক্ত ২ আসামীসহ বিভিন্ন অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার জামাইপাড়া এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে বন্দর থানার চুরি মামলার এজাহারভূক্ত আসামী মেহেরাজ (২২), একই থানার ছনখোলা মুখফুলদী এলাকার আব্দুল মমিন মিয়ার ছেলে বন্দর থানার মারামারি মামলার এজাহারভুক্ত আসামী আলী ইমরান ওরফে ইমরান (২২), বন্দর থানার হাজীপুর এলাকার রাসেল মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ময়না আক্তার (৩৯), একই থানার শাঁশনেরবাগ এলাকার মৃত রশীদ মোল্লার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী তাজুল ইসলাম (৬০), বন্দর শাহীমসজিদ এলাকার হালিম মিয়ার ছেলে সন্দেহ ভাজন আসামী দিদার (২৭) ও একই এলাকার মিজান মিয়ার ছেলে অপর সন্দেহভাজন আসামী পারভেজ  (২৪)। ধৃত ৬ জনের মধ্যে মেহেরাজ ও আলী ইমরানকে  উল্লেখিত মামলায় ও অপরধৃত  নারী আসামী ময়না ও তাজুল ইসলামকে পৃথক ওয়ারেন্ট এবং ধৃত সন্দেহ ভাজন আসামী দিদার ও পারভেজকে পুলিশ আইনের ৫৪ ধারায় মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (৯ মার্চ) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।