News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২ চৈত্র ১৪৩২

ফতুল্লায় সাড়ে ১১ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৯:২৬ পিএম ফতুল্লায় সাড়ে ১১ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পিলকুনি এলাকায় সোমবার ১৬ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ জন মাদক ব্যবসায়ীকে সাড়ে ১১ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে র‍্যাব-১১, সিপিসি-১ এর টিম।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় যে, নারয়ণগঞ্জের ফতুল্লায় বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয়ের রমরমা ব্যবসা চলছে। মাদকের আতঙ্কে এলাকাবাসীর জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে মর্মে এলাকাবাসি জানান। এছাড়াও নগরীর বিভিন্ন স্পটে মাদক সেবন ও কেনাবেচার খবর গোপন সোর্সের মাধ্যমে জানতে পেরে সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে ফতুল্লা থানাধীন পিলকুনি ৫ তলা মোড় এলাকায় জনৈক সাখাওয়াত এর ৬ষ্ঠ তলা বাসার ৩য় তলার ভাড়াটিয়ার বাসায় অভিযান পরিচালনাকালে বিপুল পরিমান মাদকসহ ১ জন মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটককৃত মোঃ মেহেদী হসান রবিন ওরফে সুমন (২৯) দক্ষিণ শিয়ারচর এলাকার মোঃ ফাহিম ও মোছাঃ লাকী বেগম দম্পতির পুত্র। এসময় তার হেফাজত হতে ১১.৫০ কেজি গাঁজা এবং মাদক বিক্রয়ের ১৭৯২০/- (সতেরো হাজার নয়শত বিশ) টাকা নগদ উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।