নারায়ণগঞ্জের রুপগঞ্জের যাত্রামুড়া এলাকার মোঃ হাবিবুল্লাহর ভাড়াটিয়া বাসায় শনিবার (১৪ মার্চ) রাতে অভিযান পরিচালনা করে ৫৩ কেজি গাঁজা
এবং ৭৬ বোতল স্কাফ উদ্ধার করেছে র্যাব-১১ এর একটি টিম। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২/৩ জন মাদক ব্যবসায়ী উপরোক্ত মালামাল রেখে পালিয়ে যায়।
রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ জানায়, জব্দকৃত মালামালসহ পলাতক আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।








































আপনার মতামত লিখুন :