নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ১৩ জন মাদক কারবারি এবং ধর্ষণ, চুরি ও অন্যান্য মামলার ৯ আসামিসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ২২২ পুরিয়া হেরোইন এবং ০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রোববার (১৫ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন জাবেদ আলী ওরফে জয়দেব (৫৫), আব্দুল আহাদ (৩৮), কামরুন্নাহার ওরফে বানু (৪৫), মোঃ সাকিব হোসেন খান (২৫), তাওহীদুল ইসলাম (২৪), মোঃ ইয়ার হোসেন (৪০), আবু সিদ্দিক (৫৫), মোঃ শাকিল মিয়া (২৫), মোঃ ওসমান গনি (২৪), মোঃ সাগর (১৯), হানিফ (৩৫), মোঃ জাকির (৪২), মোসাঃ রোকেয়া বেগম (৪৫), মোঃ জাহিদ (২০), মোঃ কাউছার (২০), মোঃ ইছাহাক মিয়া (৩২), মোঃ হুমায়ূন কবির (৩৫), মোঃ রাকিব মিয়া (২৮), মোঃ মিলন সরদার (৩৩), মোঃ আবির (২১), মোঃ রিফাত (২৩) এবং রুহুল আমিন ওরফে নুরুল আমিন রুহল (৫০)।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণ ও চুরির মামলায় আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।








































আপনার মতামত লিখুন :