News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

সড়কে শৃঙ্খলা ফেরাতে চাষাঢ়ায় জেলা প্রশাসনের অভিযান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৮:০৮ পিএম সড়কে শৃঙ্খলা ফেরাতে চাষাঢ়ায় জেলা প্রশাসনের অভিযান

নগরীর চাষাঢ়া এলাকায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে গাড়ি পার্কিং ও সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে কয়েকজনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করায় সড়ক পরিবহন আইনে জরিমানা করা হয়। পাশাপাশি সরকারি কাজে বাধা প্রদান করায় দণ্ডবিধির ১৮৮ ধারায় কয়েকজনকে জরিমানার আওতায় আনা হয়।

শুক্রবার ১৩ মার্চ উক্ত ভ্রাম্যমান আদালতের অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (রেকর্ডরুম শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ।

তিনি জানান, এটি জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ। বিশেষ করে রমজান মাসে সাধারণ মানুষ যাতে কোনো দুর্ভোগে না পড়েন এবং নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদ ও এর পরবর্তী কয়েকদিন ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টেও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।