News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

বন্দরে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৯:৫৯ পিএম বন্দরে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫

বন্দরে মব সৃষ্টি করে পুলিশ হেফাজত থেকে আটককৃত ছিনতাইকারী ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় ৫ জনক গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভুরা এলাকার মৃত মেজবাউদ্দিনের ছেলে কাউসার (৪৫) একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে ইসতিয়াক (১৮), ঘারমোড়া এলাকার মাসুদ রানা ছেলে আলী আজগর (২৫), শুভকরদী এলাকার সামছুল মিয়ার ছেলে শাহীন (৪৫) ও চুনাভূরা এলাকার কামাল মিয়ার ছেলে মানিক (২৩)।

মদনগঞ্জ ফাঁড়ির উপ পরিদর্শক জামাল উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৫ জন সহ ৩০ জনকে আসামি করে বন্দর থানায় এ মামলা দাযের করেন।

উল্লেখিত মামলায় মঙ্গলবার ১৭ মার্চ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত সোমবার ১৬ মার্চ রাত সাড়ে ৯টায় বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়নের চুনাভুরা হোসানিয়া মাদ্রাসা সংলগ্ন পাঁকা রাস্তার সামনে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, গত সোমবার রাত ৯টায় ৫০ মিনিটে জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে জনতা কর্তৃক ছিনতাইকারী আটক করার খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভুরা এলাকার একটি পরিত্যক্ত ক্লাবে আসে। পরে রাত সাড়ে ১০টায় উল্লেখিত পুলিশ উত্তেজিত জনতার কাছ থেকে আটককৃত ছিনতাইকারী ওমর ফারুককে পুলিশ হেফাজতে নিয়ে গাড়ি যোগে থানার উদ্দেশ্যে রওনা দিলে ঘটনার রাত ১১টায় ধৃত কাউসার, ইসতিয়াক, আলী আজগর, শাহীন, মানিকসহ অজ্ঞাত নামা ২০/২৫ জন দুষ্কৃতিকারী মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা প্রদানসহ পুলিশ হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা উদ্বত আচরণ করে।

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশ্রাফ উদ্দিন জানান, পুলিশের কাজে বাধা প্রদানের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য চুনাভুরা এলাকায় পুলিশী অভিযান অব্যহত রয়েছে।