নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন সিটি পার্ক (রাসেল পার্ক) এলাকায় ২২ মে রাতে এক অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া মামলায় অনলাইন জুয়ার এজেন্টসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম।
গ্রেফতারকৃতরা হলো চাঁদপুর জেলার সদর থানাধীন ওয়াবদাগেইট এলাকার বাসিন্দা বর্তমানে শহরের ২নং বাবুরাইল এলাকার বাসিন্দা টিটু মিয়ার পুত্র অনলাইন জুয়ার এজেন্ট জাহিদ হাসান (২৬), বরগুনা জেলার বেতাগি থানাধীন দেশন্তরকাঠি এলাকার বাসিন্দা বর্তমানে শিবু মার্কেট কাঠেরপুল এলাকার মোঃ মজিদুল ইসলামের পুত্র মোঃ মাশরাফি (১৯), বন্দর বুরুন্দি এলাকার দিল মোহাম্মদের পুত্র আব্দুুর রহমান (২৩), কিশোরগঞ্জ জেলার ইটনা থানাধীন গজাইরা এলাকার বাসিন্দা বর্তমানে মাসদাইর লিচুবাগ মসজিদ গলির ভিতরে মোঃ জালাল মিয়ার পুত্র মোঃ আমানুল্লাহ (১৯) ও কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন গঙ্গাটিয়া এলাকার বাসিন্দা বর্তমানে শিবুমার্কেট কাঠেরপুল এলাকার মোঃ বিপুল মিয়ার পুত্র মোঃ সিয়াম (১৯)।
শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ জানায়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানা যায় দীর্ঘ দিন যাবত নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় সাইবার অপরাধ বা অনলাইন জুয়ায় জনসাধারণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২২ মে রাতে সদর থানাধীন সিটি পার্ক (রাসেল পার্ক) এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া মামলায় অনলাইন জুয়ার এজেন্টসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। অনলাইন জুয়া খেলার বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।




-20260522173818.jpg)
































আপনার মতামত লিখুন :