News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৯:২৬ পিএম পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির মাদ্রাসার শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টার অভিযোগে শাহিন হোসেন রবিন (২০) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি বউবাজার এলাকায় মনোয়ারা জুট মিলের ভেতরে শীতলক্ষ্যা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

‎অভিযোগ অনুযায়ী, কোচিং শেষে মাদ্রাসার সামনে থেকে বাড়ি ফেরার পথে ১২ বছর বয়সী ওই শিক্ষার্থীকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন প্রতিবেশী শাহিন হোসেন রবিন।

এর আগে প্রায় এক সপ্তাহ ধরে তিনি ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎অন্যদিকে অভিযুক্ত শাহীন হোসেন রবিন দাবি করেছেন, তাদের মধ্যে সাত থেকে আট দিনের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন তারা উভয়ের সম্মতিতেই ওই স্থানে বেড়াতে যান। এ সময় ওই শিক্ষার্থী তাকে বিয়ের প্রস্তাব দেন। পরে স্থানীয় কয়েকজনের মাধ্যমে মেয়েটির স্বজনদের খবর দিয়ে তাকে পরিবারের কাছে পৌঁছে দেন।

তিনি ধর্ষণ চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন।‎ ‎এ ঘটনায় ১২ জুলাই সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

এর আগে শনিবার রাতে পুলিশ শাহিন হোসেন রবিনকে গ্রেপ্তার করে।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।