বর্ষীয়ান কমিউনিস্ট নেতা জেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত কমরেড রবীন্দ্র চন্দ্র দাস এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটি।
রবিবার (১২জুলাই) বিকেল সাড়ে ৪ টায় সিপিবি'র জেলা কার্যালয় বিবি রোডের সিটি দোয়েল প্লাজায় (৫ম তলা) এ স্মরণসভা করা হয়েছে।
স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মন্টু ঘোষ, দুলাল সাহা, সাবেক কেন্দ্রীয় সদস্য ও সাবেক জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ শাহীন, সম্পাদক মন্ডলীর সদস্য আঃ হাই শরীফ, বিমল কান্তি দাস, জেলা কমিটির সদস্য জাকির হোসেন, ইকবাল হোসেন, আব্দুস সোবহান, মৈত্রী ঘোষ, সাবেক যুব নেতা নির্মল সাহা, রবীন্দ্র দাসের পুত্রবধু কমরেড পুষ্প সরকার প্রমুখ।
স্মরণসভায় নেতৃবৃন্দ বলেন, রবীন্দ্র চন্দ্র দাস ছিলেন কমিউনিস্ট পার্টির নিবেদিত প্রাণ। তিনি কম কথা বলতেন ও বিনয়ের সহিত কথা বলতেন। ছোট বেলা থেকেই নারায়ণগঞ্জ শহরে বড় হয়েছেন। যুব আন্দোলনের মধ্যদিয়ে আশির দশকের শুরুর দিকে কমিউনিস্ট পার্টির সদস্য হয়ে ছিলেন। আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে তিনি নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক হয়ে ছিলেন। তিনি কখনো পার্টির সভা সমাবেশে নেতৃত্ব করতেন না কিন্তু পার্টির ভিতরকার সকল পরিস্থিতি তাঁর নজরের মধ্যে থাকতো। তিনি সারাদিন পার্টির কোন না কোন সাংগঠনিক কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। একেবারে একজন পেশাদার সার্বক্ষণিক কর্মীর মতো বছরের পর বছর কাজ করে গেছেন। তাঁর রাজনৈতিক জীবন থেকে আমাদের শিক্ষা নিয়ে দায়িত্বশীলতার সহিত পার্টি গড়ে তুলার কাজে আত্মনিয়োগ করতে হবে।








































আপনার মতামত লিখুন :