News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

সোনারগাঁয়ে চার ইউনিয়নে ওলামাদলের কমিটি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৭:৪২ পিএম সোনারগাঁয়ে চার ইউনিয়নে ওলামাদলের কমিটি

২ মার্চ সোমবার সোনারগাঁ উপজেলায় চারটি ইউনিয়নে ওলামাদলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

এদিন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সোনারগাঁ উপজেলা ওলামাদলের নেতৃবৃন্দ।

সাক্ষাৎ শেষে সনমান্দী, কাঁচপুর, নোয়াগাঁও ও জামপুর ইউনিয়নে পৃথকভাবে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সোনারগাঁ উপজেলা ওলামাদলের আহবায়ক মাওলানা ওমর ফারুক বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে এসব কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়ন এবং সামাজিক-ধর্মীয় কার্যক্রম জোরদারে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা জাকারিয়া, সদস্য সচিব হাফেজ আব্দুল্লাহ আল মামুন, সোনারগাঁ উপজেলা ওলামাদলের সদস্য সচিব মোজাম্মেল হক সহ স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য নতুন কমিটিগুলো শিগগিরই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।