News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

সংরক্ষিত নারী আসনে নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশায় বাধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১০:৪১ পিএম সংরক্ষিত নারী আসনে নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশায় বাধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার সংরক্ষিত নারী আসনে আলোচনায় রয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন। নারায়ণগঞ্জের আইনজীবীরা সহ নারায়ণগঞ্জবাসীর চাওয়া তাকেই যেন সংরক্ষিত নারী আসনে বেছে নেয়া হয়। তিনি নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা পূরণ করতে পারবেন।

সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য। তিনি পেশায় একজন আইনজীবী। একই সাথে নারায়ণগঞ্জ-৫ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের কন্যা। সে হিসেবে তার সম্ভাবনা অনেক বেশি। পাশাপাশি নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা পূরণে তিনি অনেক বেশি সচেষ্ট থাকবেন। বিগত দিনে আন্দোলন সংগ্রামেও তার সক্রিয় ভূমিকা ছিলো।

জানা যায়, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সংসদ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে। এর ফলে দলটি সংরক্ষিত নারী আসনে ৩৫টি আসন পাবে। এছাড়া জামায়াতে ইসলামী ১১টি, এনসিপি ১টি, স্বতন্ত্র ১টি এবং বাকি দুটি অন্যান্য দলের মধ্যে ভাগ হবে।

সেই সাথে নারায়ণগঞ্জে পাঁচটি সংসদীয় আসন থাকায় মুন্সিগঞ্জ জেলার সঙ্গে আসনটি ভাগ করতে হয়। ফলে বেশিরভাগ সময় মুন্সিগঞ্জ থেকে সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হয়েছেন। তবে এবার জেলার চারটি আসনে বিএনপির প্রার্থী জয়লাভ করায় সংরক্ষিত আসনটি নারায়ণগঞ্জের সম্ভাবনা রয়েছে। আর এই সম্ভবনায় আশা যোগাচ্ছেন অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন।