News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

বিএনপির নাম ভাঙ্গিয়ে হাসপাতাল দখলের অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৭:৪৪ পিএম বিএনপির নাম ভাঙ্গিয়ে হাসপাতাল দখলের অভিযোগ

নারায়ণগঞ্জ শহরে বিএনপির নাম ভাঙ্গিয়ে মেডিস্টার হসপিটাল অ্যান্ড রেনেসা ল্যাব নামে একটি হাসপাতালের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের একাংশের মালিক ডা. লায়লা পারভীন বানু সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তবে আরেকটি অংশের দাবী তিনি মিথ্যা দাবী করবেন।

ডা. লায়লা পারভীন বানু অভিযোগ করে বলেন, আমি হাসপাতালের মালিক ও প্রতিষ্ঠাতা হিসেবে গত ২৫ বছর ধরে সেবামূলক চিকিৎসা সেবা প্রদান করে আসছি। কিন্তু গত চার মাস ধরে আমাকে কোনো রকমের লভ্যাংশ দেয়া হচ্ছে না। আমাকে জোর করে হাসপাতাল থেকে বের করে দেয়া চেষ্টা করছে। আমাকে ভয় দেখাতে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের নাম ব্যবহার করা হচ্ছে।

ডা. জোবাইদা রহমানের সাথে আত্মীয়তার দাবি করে আমাকে মানসিক চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যাতে আমি তাদের জাল দাবিগুলো মেনে নিই। আমি থানায় গিয়েছি। আমি অনলাইন জিডি করেছি। আমি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছি। কিন্তু কোনো কার্যকর সুরক্ষা পাইনি। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের ব্যবস্থার আবেদন করছি।

এ বিষয়ে মেডিস্টার হসপিটাল এন্ড রেনেসা ল্যাবের ডিরেক্টর মো. গোলাম মোস্তফা টিপু বলেন, ডা. লায়লা পারভীন বানু সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছেন। তিনি ও তার ছেলেরা জোর করে হাসপাতাল ভাঙচুর করে দখলে নেয়ার চেষ্টা করছেন।