News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

১৩ নং ওয়ার্ডে খেলাফত মজলিসের গণ ইফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৭:৩৮ পিএম ১৩ নং ওয়ার্ডে খেলাফত মজলিসের গণ ইফতার

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর ১৩ নং ওয়ার্ড পশ্চিম শাখার উদ্যোগে ২ মার্চ সোমবার বাদ আছর জামতলাস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক আলোচনা সভা ও গণ-ইফতার অনুষ্ঠিত হয়েছে।

নাসিক ১৩ নং ওয়ার্ড পশ্চিম শাখার সভাপতি মাওলানা রাশেদুল ইসলামের সভাপতিত্বে উক্ত গণ-ইফতার প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। প্রোগ্রামে দোয়া পরিচালনা করেন, কারিমিয়া মাদ্রাসার প্রধান মুফতী ও শায়খুল হাদীস মুফতী মুসা কাসেমী।

উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, খেলাফত মজলিসের জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, তোলারাম কলেজ ইউনিট সভাপতি আমীর মোহাম্মদ সিয়াম প্রমুখ৷