News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১০:০৭ পিএম পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাবাসসুম হাসান তানিশার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় এবং বিক্রয়ের জন্য প্রদর্শনকারী ২ টি প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সহায়তায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টীম।

প্রতিষ্ঠান দুইটি হলো- ফতুল্লার সস্তাপুর এলাকার মের্সাস ‍সুরুজ ষ্টোরকে ৬ হাজার টাকা জরিমানা এবং ৩০কেজি পলিথিন জব্দ এবং শিবু মার্কেট এলাকার আব্দুল্লাহ আল-মামুন ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা এবং ২০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া। সেই সাথে মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে জানানো হয়।