News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

কোকো স্মৃতি সংসদ ফতুল্লা থানার ইফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১০:৫০ পিএম কোকো স্মৃতি সংসদ ফতুল্লা থানার ইফতার

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফতুল্লা থানার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৫ মার্চ বাদ আসর ফতুল্লার নয়ামাটি এলাকায় সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উক্ত ইফতার মাহফিল হয়েছে।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন। তিনি বলেন, মনে রাখতে হবে বর্তমানে যে সরকার ক্ষমতায় সেই দলটা আমাদের। এই দলের ভেতরে কোনো সুযোগ সন্ধানী ঢুকে গিয়ে কোনো অপকর্ম করলে কিন্তু সেই কালিমা আপনার, আমার, আমাদের কপালে লাগবে। তাই সুযোগ সন্ধানীদের থেকে সাবধান থাকতে হবে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। তিনি বলেন, গত ১৭ বছর যারা নির্যাতিত হয়েছেন, হামলা মামলার শিকার হয়েছে, সকলে তারেক রহমানের জন্য দোয়া করেছেন সকলের পরিশ্রমে তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী হয়েছে। স্বাধীনতার পর অনেক সরকার এসেছে। কিন্তু আমাদের বর্তমান সরকার একটু আলাদা। এই সরকারের প্রধানমন্ত্রী সকাল ৯টার পূর্বে অফিসে ঢুকেন। সরকারি প্রটোকল নেন না, নিজের গাড়ির জ্বালানির খরচ নিজেই বহন করেন, যা আগে কোনো সরকার প্রধানকে করতে দেখা যায়নি। উনি যেভাবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছেন আমরা সকলে তাকে সহযোগিতা করবো।

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফতুল্লা থানার আহ্বায়ক মো. শরীফ হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোক্তার হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহিন আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ মহানগর এর যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সানি, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মুছা সহ অন্যান্য নেতৃবৃন্দরা।