কখনো সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল আবার কখনো সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের নামে চাঁদ উত্তোলন এবং মাদক ক্রয় বিক্রয় করার অভিযোগ উঠেছে শাহ পরান (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
শাহ পরান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার মৃত জাকিরের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আওয়ামী সরকারের আমলে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাতিজা নাসিক কাউন্সিলর শাহজালাল বাদলের সহযোগী হিসেবে চাঁদা তুলতেন শাহ-পরান । পট পরিবর্তন হওয়ার পর কখনো সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল আবার কখনো সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের নাম ভাঙ্গিয়ে এলাকায় চাঁদাবাজী মাদক কারবারীদের আশ্রয় দিচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: রিপন সরকার ও সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক শিপন সরকারের সাথে তার বেশ কয়েকটি ছবি দেখা যায়। খবর পাওয়া যায় তার এই ছবি বিক্রি করে তিনি এলাকায় চাঁদবাজি করেন।
মাদানি নগর এলাকায় ফুট ওভার ব্রীজের আশেপাশের ভ্যান গাড়ী অটো এবং দোকান থেকে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য পরিচয়ে নিয়মিত চাঁদা উত্তোলন করেন এই শাহ-পরান। কোনো ব্যক্তি চাঁদা না দিলে এই মাদানি নগর এলাকায় ডেকে নিয়ে চাঁদা আদায় করতে মারধর ও প্রাণনাশের হুমকি দেন।
মঙ্গবার (৩ মার্চ) নাসিক ৩ নং ওয়ার্ডের মাদানি নগর মুক্তি নগর এলাকা বাসির সাথে কথা বলে এ তথ্য জানান যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ষাটোর্ধ বয়সী এক চা-দোকানি বলেন, প্রতিদিন ৩৭০ টাকা করে চাঁদা দিতে হয় শাহপরানকে, চাঁদা না দিলে দোকান খুলতে পারেনা।
সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক শিপন সরকার বলেন, বিগত সময় আমরা এত কষ্ট করছি বিএনপির ৫ জন নেতা কর্মী পাইনাই এখন নির্বাচনের পর এলাকায় এলাকায় বিএনপির নেতা কর্মীভরা।
তিনি আরও বলেন, শাহপরানকে আমি চিনিনা আর ও বিএনপির কেউ না। আমাদের নাম ভাঙিয়ে এসমস্ত কাজ করছে। তার সাথে ছবি থাকা প্রসঙ্গে তিনি বলেন, এখন দল ক্ষমতায় তাই বিভিন্ন সময় বিভিন্ন লোকজন ছবি তুলে এখন কোন দিক দিয়ে এসে ছবি তুলে যায় তা তো খেয়াল থাকেনা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: রিপন সরকারকে একাধিক বার ফোন করার পর তিনি ফোনটি রিসিভ করেননি।



































আপনার মতামত লিখুন :