News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

ফুটপাতে চৌকি গাড়ি থাকবে না, ৩ ফুটে পলিথিন বিছিয়ে বসতে হবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১০:১৯ পিএম ফুটপাতে চৌকি গাড়ি থাকবে না, ৩ ফুটে পলিথিন বিছিয়ে বসতে হবে

হকারদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, সড়কে কোন প্রকার হকার বসতে পারবে না। যদি মূল সড়ক দখল করে কোন হকার বসে, তাহলে সকল হকারদেরই উচ্ছেদ করা হবে। তাই কেউ যাতে সড়ক দখল করে না বসে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আর ফুটপাতে কোন প্রকার চোকি কিংবা গাড়ী নিয়ে বসা যাবে না। ২ ফিট ৩ফিট জায়গার মধ্যে নিচে পলিথিন দিয়ে কাপড় বিছিয়ে বসবেন। আর আপনাদের ময়লা আর্বজনা একটি বেগে রেখে নির্ধারিত স্থানে ফেলবেন। শহরকে নোংরা করা যাবে না। ঈদের আগ পর্যন্ত জনগণের চলাচলের রাস্তা রেখে একপাশে আপনারা বসবেন। কিন্তু ঈদের পর ২০ দিন আপনারা বসতে পারবে না। কারণ ফুটপাতে টাইলস বসানোর কাজ চলবে। এ ক’টা দিন আপনারা ঈদের ছুটি কাটাবেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) নগরভবনের অডিটোরিয়ামে হকারদের সঙ্গে মতবিনিময়ে সাখাওয়াত এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আজগর হোসেন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহিল দল নেত্রী দিলারা মাসুদ ময়না প্রমুখ।