নারায়ণগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার উপজেলা পরিষদ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে আড়াইহাজার উপজেলা পরিষদের সকল কর্মকর্তাদের সাথে এই মত বিনিময়সভা করেন।
এই সময় আড়াইহাজার উপজেলা পরিষদ কর্মকর্তাগন প্রশাসনিক কাজের মান উন্নয়ন ও গতিশীল করতে, নবনির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের সহযোগিতা কামনা করেন। একটি সুন্দর আড়াইহাজার গঠনে সর্বদা উপজেলা প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন নজরুল ইসলাম আজাদ এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান, আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান ইমন, আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ রাসেল মিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।




































আপনার মতামত লিখুন :