বিএনপি নেতা শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদকে নিয়ে ইফতার করলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের ছেলে মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তাদের মধ্যে একত্রিত দেখা না গেলেও বৃহস্পতিবার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের ইফতার দোয়া মাহফিলে দুইজনকে ইফতার করতে দেখা গেছে।
৫ মার্চ নারায়ণগঞ্জ ক্লাবে চেম্বারের ইফতারের দোয়া মাহফিলে জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সাথে বসেন আবুল কাউসার আশা। এর কিছুক্ষণ পর আসনে শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। ওই সময় এমপি পুত্র আশা চেয়ার ছেড়ে মাসুদুজ্জামান বসতে সুযোগ দেয়। এতে অপরের বসাবসিয়ে আলাপচারিতা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়।
এমপি পুত্রের চেয়ারে মাসুদুজ্জামান মাসুদ বসলেও দ্রুত সময়ে আশা’র জন্য চেয়ার এনে দেন চেম্বারের পরিচালক আহমেদুর রহমান তনু ও জেলা প্রশাসকের নাজির কামরুল ইসলাম।
উপস্থিতি সূত্রে জানা গেছে, এমপি পুত্র আশা ও মাসুদুজ্জামান ইফতার টেবিলে বসে একে অপরের রোজা রাখা নিয়ে আলাপ হয়। ইফতারের আযানের আগে এমপি পুত্র আশা তার ইফতারের প্লেট পিছনে মাসুদুজ্জামানের আস্থাভাজন মনির হোসেন (কাকা) তুলে দিলে আরো পরিবেশ অন্যতম হয়ে পড়ে।
এদিকে এমপি পুত্র আবুল কাউসার আশা তার প্রতিক্রিয়া বলেন, সামাজিকতা রক্ষা করেছি। তাকে সম্মান দেয়া উচিত ছিলো, চেষ্টা করেছি।



































আপনার মতামত লিখুন :