News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

মর্গ্যান স্কুলে ফের রাজনৈতিক নেতাদের প্রভাব


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৯:৪৪ পিএম মর্গ্যান স্কুলে ফের রাজনৈতিক নেতাদের প্রভাব

 নারায়ণগঞ্জ শহরের আলোচিত মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ বিগত আওয়ামীলীগ সরকার আমলে গভর্নিংবডিতে টানা এক যুগ ছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন। বেশিরভাগ অনুষ্ঠানগুলোতে স্থানীয় এমপি সেলিম ওসমান ও আনোয়ার হোসেনের উপস্থিতিতে সমাপ্ত করা হত। এমনকি মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামটি আনোয়ার হোসেন নামক করা হয়েছে। সেই প্রতিষ্ঠানটি আবারো রাজনৈতিক দলীয় প্রভাবে ফিরে যাচ্ছে।


৬ এপ্রিল মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই অনুষ্ঠানে স্থানীয় এমপিকে প্রধান অতিথি করা হয়েছে।

 

মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতিতে করা হয়েছে বিশেষ অতিথি। তিনি অনুষ্ঠানের সভাপতিত্ব করার নিয়ম থাকলেও স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজেই সভাপতিত্ব পালন করবেন। তাদের পাশে জেলা ও মহানগর বিএনপি নেতাদের নামের সাথে পোশাক ব্যবসায়ীদের নাম থাকায় সমালোচনা সৃষ্টি হয়েছে।

 

এদিকে এমপি-ডিসি’র নামের পাশে আমন্ত্রণ কার্ডে সমালোচিতদের নাম প্রকাশ পাওয়া ক্ষোভ প্রকাশ করেছে অভিভাবকরা।

জানা গেছে, মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ প্রতিষ্ঠান প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থানীয় এমপি অ্যাডভোকেট আবুল কালাম।

বিশেষ অতিথি থাকবেন মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান, জেলা শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান ও জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব। আমন্ত্রিত অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন ও আমিনুর ইসলাম মিঠু, দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির হোসেন খান ও সাধারণ সম্পাদক সুজন মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরত রেবেকা।

একাধিক সূত্রে জানা গেছে, বিএনপি নামধারী দুইজন পোশাক ব্যবসায়ী বনে গেছেন। ইতোমধ্যে তাদের নিয়ে শহরময় আলোচনা সমালোচনা সৃষ্টি রয়েছে। মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের মত গুরুপূর্ণ প্রতিষ্ঠানে এমপি-ডিসির পাশে এমন সমালোচিত নেতাদের বসা সুযোগ দেয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিরুদ্ধে সুবিধা পাওয়ার গুঞ্জন উঠেছে। জানা যায়, তিনি বিগত সময়ে স্কুল এন্ড কলেজের নিয়ন্ত্রণ নিয়ে বির্তকির্তদের সহযোগিতা নিয়েছেন।