News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৫ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাদ্রাসা সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৮:০৭ পিএম মাদ্রাসা সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের বন্দরে জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসার সভাপতি আবুল কাশেম বাদশার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তারা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বক্তারা বলেন, আবুল কাশেম বাদশা একজন শিক্ষানুরাগী, সমাজসেবক ও অরাজনৈতিক ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে মাদ্রাসাটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তাকে রাজনৈতিক মামলায় জড়ানো অনাকাঙ্ক্ষিত ও উদ্দেশ্যপ্রণোদিত।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় হয়রানি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে দ্রুত তার মুক্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন মাওলানা শাহ মোয়াজ্জাম, মাওলানা গোলাম পাঞ্জেতন, মাওলানা আল মেরাজ, মাওলানা বেলাল হোসাইন, মাওলানা সোয়াইব রেজা, মাওলানা সাইফুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।