News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

ওসমান সহ ১২ জনদের আত্মসমর্পনের নির্দেশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১০:০৯ পিএম ওসমান সহ ১২ জনদের আত্মসমর্পনের নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান সহ তাদের অনুসারীদের আত্মসমর্পন করার নির্দেশনা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ এস এম রুহুল আমিন স্বাক্ষরিত এক নোটিশে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

নোটিশে নির্দেশনাপ্রাপ্ত নেতারা হলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, ছেলে ইমতিনান ওসমান অয়ন ওরফে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, ছেলে অয়ন ওসমানের শ্যালক মো. মিনহাজ উদ্দিন আহম্মদ ওরফে ভিকি, শামীম ওসমানের শ্যালক তানভীর আহম্মেদ টিটু, সাংবাদিক রাজু আহম্মেদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আব্দুল করিম ওরফে বাবু ওরফে মাউরা ওরফে ডিসবাবু, ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. কামরুল হাসান মুন্না, মহানগর যুবলীগের সভাপতি মো. সাহাদাত হোসেন সাজনু, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহম্মেদ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান ওরফে শুভ্র।

নোটিশে বলা হয়েছে- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কর্তৃক দাখিলকৃত 'ফরমাল চার্জ' বিবেচনায় ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তিগণের বিরুদ্ধে বর্ণিত অপরাধসমূহ আমলে গ্রহণ করিয়াছেন এবং যেহেতু, অত্র ট্রাইব্যুনালের বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। সেই সাথে ট্রাইব্যুনাল কর্তৃক ট্রাইব্যুনালের কার্যপ্রণালী বিধিমালার বিধি অনুসারে অভিযুক্ত ব্যক্তিগণের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি সত্ত্বেও তারা পলাতক রয়েছে বা গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপন করেছেন।

তাই আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল-১) কার্যপ্রণালী বিধিমালার বিধি অনুসারে তাদেরকে আগামী ৭ এপ্রিল ট্রাইব্যুনালে আত্মত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া গেল। অন্যথায় বিধি অনুসারে তাদের অনুপস্থিতিতে বিচারকার্য সম্পন্ন হবে।