News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

মাসদাইরে যৌতুক মামলায় শান্ত গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৮:২০ পিএম মাসদাইরে যৌতুক মামলায় শান্ত গ্রেপ্তার

স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন ও যৌতুক মামলায় সাকিব উদ্দিন শান্তকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (২৯ মার্চ) বিকেলে  তাকে ফতুল্লার মাসদাইর তালা ফ্যাক্টরী এলাকা থেকে গেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি ফতুল্লা মডেল থানার মাসদাইর  শেরেবাংলা রোডস্থ তালা ফ্যাক্টরির  শেখ লাভলু মিয়ার ছেলে।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক এসআই মো. হামিদুল ইসলাম জানায়, তামান্না আক্তারের দায়ের করা যৌতুক ও নির্যাতনের মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট জারি করলে রোববার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।