News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

৭ দিনে শহরের দৃশ্যপট বদলে যাবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১০:০১ পিএম ৭ দিনে শহরের দৃশ্যপট বদলে যাবে

আগামী এক সপ্তাহে মধ্যে শহরের দৃশ্যপট পরিবর্তন করা হবে আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান। সাথে একত্মতা প্রকাশ করে একই অভিমত জানান নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা।

রোববার ৫ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভা শেষে সাংবাদিক প্রশ্নের উত্তরে দুইজনই একই সুরে এমন মন্তব্য করেন।

গত ২৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান। ১ এপ্রিল বন্দর অঞ্চলের প্রথম অফিস চলাকালে সিটি কর্পোরেশনের তিন পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার বার্তা দিয়ে ছিলেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সিটি কর্পোরেশনের অনেক সমস্যা সমাধানের কাজ করবে স্থানীয় এমপি ও নাসিক প্রশাসক। সেজন্য একত্রে ইতোমধ্যে শহরের ফুটপাত ও সড়কে হকারমুক্ত করতে একাধিক পরিকল্পনা করা হয়েছে।