নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন বক্তাবলি ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন লংঘনে ১ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ইটভাটায় কর্র্মরত কর্মচারীদেরকে এই অবৈধ কার্যক্রম সম্পর্কে সতর্ক করা হয়।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত এই অভিযান সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। সেই সাথে আইন-শৃঙ্খলা বাহিনী পুলিশ ও র্যাব মোবাইল কোর্টে সার্বিক সহায়তা প্রদান করেন।







































আপনার মতামত লিখুন :