News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

হঠাৎ করেই সক্রিয় আওয়ামী লীগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১০:০৭ পিএম হঠাৎ করেই সক্রিয় আওয়ামী লীগ

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে ভেতরগত নানা প্রস্তুতির খবর আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ থাকায় দলটি এবার গোপনে বিভিন্ন সহযোগি সংগঠনের কমিটি পুনর্গঠন করে চলেছেন। এরই মধ্যে কয়েক জায়গাতে বিক্ষিপ্ত সভা হয়েছে।

 ২০২৪ এর ৫ আগষ্টের আগে পরে নারায়ণগঞ্জ ছাড়েন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাকর্মী সহ নেতৃবৃন্দরা। প্রায় দেড় বছরের বেশি সময় ধরে পদধারী নেতারা এখনো দেশের কারাগারে, বিদেশে মাটিতে ও দেশের বিভিন্ন এলাকাতে পলাতক জীবনে রয়েছেন। এর মধ্যে গত বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে আজমেরি ও অয়ন ওসমানের ঝটিকা মিছিলে আলোচনায় ছিলেন। এই বছর বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর জেলা স্বেচ্ছাসেবকলীগের সক্রিয়তা লক্ষ্য করা গেছে। ঘোষিত সাধারণ সম্পাদক জামির হোসেন রনি ফেসবুকে জানা গেছে, জেলা মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে রমজানের মধ্যে অসহায় মানুষদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সাথে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন জেলা মহানগর কমিটি ঘোষণা করায়।

এদিকে নারায়ণগঞ্জ জেলা মহানগর যুবলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে বহুদিন আগে। আওয়ামীলীগ সরকার ক্ষমতা থাকাকালীন কমিটি দেয়া নিয়ে একাধিক কর্মসূচী নেয়া হলেও পরবর্তিতে দেয়া হয়নি। এবার প্রত্যাশি নেতাদের সূত্রে জানা গেছে, জেলা যুবলীগের সভাপতি হতে পারেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত হোসেন সানি ও এহসানুল হক নিপু। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর ছোট ভাই নাজমুল হোসেন। কমিটিবিহীন নেতাকর্মীরা মাঠে তৎপর হবে না জানিয়েছেন নেতৃবৃন্দরা।

অন্যদিকে শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জলকে বহাল রেখেই মহানগর কমিটি দেয়া হতে পারে।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের সহযোগিতায় জেলা যুবলীগকে সক্রিয় রাখার জন্য ইতোমধ্যে সাফায়েত হোসেন সানি নেতৃবৃন্দের সাথে সাথে যোগাযোগ বহাল রেখেছেন। রাজধানীতে বসেই তিনি নারায়ণগঞ্জ যুবলীগকে গুছিয়ে নিতে চান এমনতা জানা গেছে।

অপরদিকে ২৭ মার্চ রাতে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় মিছিল করেছেন প্রয়াত নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের আস্থাভাজনরা। আজমেরী বিশস্ত মুকিতের নেতৃত্বে ১৫/২০ জনের মিছিলে শেখ হাসিনা ফেরার বার্তা দেন। এর আগেও বন্দর উপজেলা ও ফতুল্লায় এলাকায় আজমেরী ওসমানের সমর্থকরা মিছিল করতে দেখা গেছে। গত বছর মিছিল বের করার সময় ফতুল্লায় হাতেনাতে এক কিশোরকে আটকের পর থমকে যায় আজমেরি সমর্থকরা।

নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের কয়েকজন জানান, বিএনপি সরকার পরিস্থিতি উপর রাজনৈতিক অঙ্গনে প্রস্তুতি নেয়া হচ্ছে। এখনো নিষিদ্ধ সংগঠন হওয়া কারণে রাজপথে নামছে না কেউ। ইতোমধ্যে কেন্দ্রীয় নেতারা স্থানীয় পর্যায়ে নেতা-কর্মীদের সক্রিয়তা ফিরে আনতে কাজ করে যাচ্ছে। যার কারণে স্বেচ্ছাসেবকলীগের জেলা ও মহানগর কমিটিগুলো সাজিয়ে নেয়া হয়েছে। যুবলীগের প্রত্যাশিতদের মধ্যে কমিটি দেয়া হবে। আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি সক্রিয় হওয়া পরই জেলা মহানগর নতুন নেতৃত্বে আসতে পারে।