বর্জ্য পরিস্কার কর্মসূচীর উদ্বোধনীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেছেন, সিটি কর্পোরেশনের একাধিক স্থানে ময়লার স্তুূপ জমা হয়ে আছে। আমলাপাড়া শায়েস্তা খান রোড এলাকার মানুষ ও আমাদের নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কালাম সাহেব এখানে এসেছেন। তিনি আমাকে এ কাজটি করার জন্য উদ্বুদ্ধ করেছেন। যে যত শক্তিশালী হোক, আমরা এই প্রতিবন্ধকতাকে অপসারণ করবো। সিটি করপোরেশনের স্থাপনা থাকলে সেটাও ভেঙে মানুষের চলাচলের জন্য ব্যবস্থা করবো। এ জায়গাটা পরিষ্কার করার পরে আমরা দেখবো এখানে কী করা যায়। নারায়ণগঞ্জের মানুষ যেন এর সুফল ভোগ করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা এখানে প্রজেক্ট হাতে নিয়ে রাস্তা বা যা করা যায় এমন কিছু একটা করার ব্যাবস্থা করবো।
তিনি বলেন, এ জায়গাটা মশার ভাগাড়। এটা পরিষ্কার করলে আশা করি মশার উৎপাত কমবে। নারায়ণগঞ্জের প্রতিটি এলাকায় মানুষকে ডেঙ্গু মশা থেকে রক্ষা করার জন্য আমাদের এ কাজগুলো করে যাবো। আমরা নারায়ণগঞ্জের মানুষের শান্তি চাই। মানুষ যেন সর্বোচ্চ নাগরি অধিকার ভোগ করতে পারে সেটাই আমাদের লক্ষ্য।
৫ এপ্রিল সকালে এমপি আবুল কালামকে নিয়ে ওই কার্যক্রম করেন সাখাওয়াত হোসেন খান।





































আপনার মতামত লিখুন :