চাহিদা অনুযায়ী নারায়ণগঞ্জের ৪টি ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ হচ্ছে না, এতে করে কখনো বন্ধ কখনো চালু এই অবস্থায় জেলার ফিলিং স্টেশনগুলো। গ্রাহকেরা তেলের আশায় ঘুরছেন এক পাম্প থেকে অন্য পাম্পে। সকালে শহরের এবং মহাসড়কের পাশে অধিকাংশ পাম্পে অকটেন ও পেট্রোল শেষ বোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। ফিলিং স্টেশনগুলোতে ডিজেল বিক্রি হলেও অকটেন ও পেট্রোল নেই। সরবরাহ সাপেক্ষে তেল দেয়া হবে বলে জানানো হচ্ছে।
মোটরসাইকেল চালকরা জানান, তারা তেল সংগ্রহে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না। পাম্পে তেল না মিললেও খোলা বাজারে চড়া মূল্যে তেল পাওয়া যাচ্ছে।
এক ফিলিং স্টেশনের কর্মচারী জানান, তারা ২-৩ দিন পরপর অকটেন পাচ্ছেন। যা বিক্রি শুরু হওয়ায় কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাচ্ছে। আগে যারা অল্প পরিমাণ তেল সংগ্রহ করতেন এখন তারাও অধিক পরিমানে সংগ্রহ করছেন। সংকটে গ্রাহকদের চাপ অনেক বেড়েছে।
গার্মেন্ট কর্মকর্তা জানান, শিল্প কারখানাগুলোতে ডিজেল সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে।


































আপনার মতামত লিখুন :