News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের সম্মান ও শ্রদ্ধাবোধ বাড়াতে হবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৮:৩১ পিএম শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের সম্মান ও শ্রদ্ধাবোধ বাড়াতে হবে

সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, বর্তমান প্রজন্মকে আধুনিক ও বিজ্ঞান প্রযুক্তি সম্পন্ন শিক্ষায় গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তুলতে হলে এ প্রজন্মকে সুশিক্ষিত হতে হবে। শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের সম্মান ও শ্রদ্ধাবোধ বাড়াতে হবে।

তিনি তাঁর স্কুল জীবনের স্মৃতিচারণ করে বলেন, আমাদের সময় স্কুলগুলোতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার উপর গুরুত্ব দিয়ে থাকতো। কিন্তু আজকে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে পিছিয়ে পড়ছে। তারা পড়াশোনার চেয়ে অন্য প্রযুক্তির দিকে ঝুঁকে পড়ছে। আমাদের এজন্য সতর্ক থাকতে হবে।

তিনি শিক্ষকদের নিজেদের সন্তানের মতো ছাত্রদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার আহবান জানান।

বিদ্যানিকেতন হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি কাশেম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদি, শিক্ষানুরাগী কাসেম জামাল, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন চেয়ারম্যান বদিউজ্জামাল বদু, সাবেক পিপি অ্যাডভোকেট নবী হোসেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক সভাপতি আরিফ আলম দীপু, বিদ্যানিকেতন ট্রাস্টের সহ সভাপতি আবদুস সালাম, ট্রাস্ট সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, জাকির হোসেন, হোসেন ব্যাপারী, মনির হোসেন খান, ফয়সাল আজিজ তুষার, মাহবুবর রহমান ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

এবছর বিদ্যানিকেতন হাই স্কুল থেকে ২৬৬ জন ছাত্র এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে।