কোচিংয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পাঁচ দিন পেরিয়ে গেলেও তানিশা (১৫) নামের স্কুল ছাত্রীর কোনো সন্ধান পায়নি তার পরিবার। ঘটনাটি নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড় এলাকায় ঘটেছে।
নিখোঁজ তানিশা দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার সকাল ৯টা ২০ মিনিটে তানিশা দেলপাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে ভূইগড় এলাকায় মাসুদ মেম্বারের অফিস সংলগ্ন নিজ বাসা থেকে বের হয়। এ সময় সে তার বান্ধবী রিয়ামনির সাথে রিকশাযোগে রওনা দেয় এবং তার বাবা আসলাম তাকে রিকশায় তুলে দেন।
এরপর থেকে তানিশা এবং তার বান্ধবী রিয়া মনির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা দুজনেই নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
এ ঘটনায় নিখোঁজ তানিশার বাবা আসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরী করেছে।






































আপনার মতামত লিখুন :