ফতুল্লায় এসএসসি, ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু হানিফ সিকদার এবং সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক উসমান গনি শিকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সংগ্রামী সভাপতি এম. মাসুম বিল্লাহ।
তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা, নৈতিকতা ও মনোবল গঠনে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করা, সময়ের সঠিক ব্যবহার এবং আল্লাহর উপর ভরসা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষার সামগ্রী বিতরণ করা হয় এবং তাদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।







































আপনার মতামত লিখুন :