News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশ রিয়েল এস্টেট ক্লাব লিমিটেডে বৈশাখী উৎসব উদযাপন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৮:২৮ পিএম বাংলাদেশ রিয়েল এস্টেট ক্লাব লিমিটেডে বৈশাখী উৎসব উদযাপন

বাংলাদেশ রিয়েল এস্টেট ক্লাব লিমিটেডের উদ্যোগে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী উৎসব উদযাপন করা হয়েছে। ক্লাবের প্রেসিডেন্ট দিপু ভূঁইয়ার নেতৃত্বে আয়োজিত এ উৎসবে সদস্যদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।

জানা যায়, ক্লাবের তিনটি প্যানেলের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিতে তিনটি প্যানেলের নেতৃবৃন্দ ও সদস্যদের একত্রিত করে বৈশাখী উৎসবের আয়োজন করেন প্রেসিডেন্ট দিপু ভূঁইয়া।

উৎসবমুখর পরিবেশে সবাই একসঙ্গে খাওয়া-দাওয়া, শুভেচ্ছা বিনিময় ও প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন। এ সময় উপস্থিত সদস্যরা বলেন, এমন আয়োজন ক্লাবের ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের প্রতীক হয়ে থাকবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচনকে ঘিরে সৌহার্দ্যপূর্ণ এমন আয়োজন ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমেও ইতিবাচক প্রভাব ফেলবে।