News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৯ মে, ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

নাসিক এলাকায় ২৩টি পশুর হাটের দরপত্র আহ্বান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৮, ২০২৬, ১০:৫০ পিএম নাসিক এলাকায় ২৩টি পশুর হাটের দরপত্র আহ্বান

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষ্যে কোরবানীর পশুর হাটের জন্য দরপত্র নাসিক এলাকায় ২৩টি পশুর হাটের দরপত্র আহ্বান করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এবারে তিন থানায় ২৭টি ওয়ার্ড এলাকায় মোট ২৩টি হাটের দরপত্র আহŸান করা হয়েছে। দুই দফায় উক্ত হাট গুলোর ইজারা সম্পন্ন করা হবে। এর মধ্যে প্রথম দফায় ১১ ও ১২ মে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত দরপত্র বিক্রি এবং ১৩ মে দুপুর ২টা পর্যন্ত জমা নেওয়া হবে। সেই সাথে একই দিন বিকাল সাড়ে ৩টায় দরপত্র উন্মুক্ত করা হবে।

দ্বিতীয় দফায় ১৮ ও ১৯ মে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দরপত্র বিক্রি করা হবে। ২০ মে দুপুর ২টা পর্যন্ত দরপত্র জমা নেওয়া হবে। একই দিন বিকাল সাড়ে ৩টায় দরপত্র উন্মুক্ত করা হবে।

দরপত্র আহŸান করা হাট গুলো হলে, ৩নং ওয়ার্ড সানারপাড় লিথি গার্মেন্টস সংলগ্ন জনাব মৌলভী ফজলুর রহমানের খালি জায়গা।  ৩ নং ওয়ার্ড মৌচাক মাদানী নগর বালুর মাঠ। ৪ নং ওয়ার্ড টাইগার ওয়্যার রি-রোলিং মিলস্ এর মাঠ। ৫নং ওয়ার্ড সাইলো রোড সংলগ্ন মোহর চাঁন কন্ট্রাক্টরের খালি জায়গা। ৫নং ওয়ার্ড বটতলা বাদশা মিয়ার মাঠ। ৬ নং ওয়ার্ড এস ও বোড টার্মিনাল সংলগ্ন সালাউদ্দিন সাহেবের খালি জায়গা। ৭নং ওয়ার্ডের নাভানা সিটির ১নং খেলার মাঠ। ৮ নং ওয়ার্ড গোদনাইল ইব্রাহিম টেক্সটাইল মিলস্ এর খালি মাঠ (রেললাইনের পশ্চিমাংশ)। ৯ নং ওয়ার্ড জালকুড়ি দক্ষিণ পাড়া মুক্তিযোদ্ধা আলহাজ্ব মান্নান সাহেব নতুন রোড সংলগ্ন খালি জায়গা। ৯ নং ওয়ার্ড জালকুড়ি ওয়াপদা রোডের ডিএনডি খাল সংলগ্ন খালি জায়গা। ৯ নং ওয়ার্ড জালকুড়ি উত্তরপাড়া রাসেল সাহেবের খালি জায়গা। ১০নং ওয়ার্ড চিত্তরঞ্জন খেলার মাঠ । ১৮ নং ওয়ার্ড ডিয়ারা লুহিয়ার মাঠ। ১৯ নং ওয়ার্ড শীতলক্ষ্যা ব্রিজের নীচে খালি জায়গা। ১৯ নং ওয়ার্ড পাওয়ার হাউজ সংলগ্ন খালি জায়গা। ২০ নং ওয়ার্ড সোনাকান্দা মাঠের পশ্চিম পার্শ্বের হলে জায়গা। ২০ নং ওয়ার্ড ফরাজীকান্দা উত্তরপাড়া বালুর মাঠ।  ২২ নং ওয়ার্ড জহির কাজীর খালি জায়গা। ২৩ নং ওয়ার্ড কদমরসুল ডিগ্রী কলেজের পশ্চিম পার্শ্বের সিটি কর্পোরেশনের মালিকানাধীন খালি জায়গা। ২৪ নং ওয়ার্ড নবীগঞ্জ শুদারাঘাট সংলগ্ন খালি জায়গা। ২৪ নং ওয়ার্ড আলতাফ সাহেবের খালি জায়গা।

২৫ নং ওয়ার্ড উত্তর লক্ষণখোলা খেয়াঘাট সংলগ্ন খালি জায়গা।  ২৭ নং ওয়ার্ড মুরাদপুর গ্রামের আলহাজ্ব মোতালেব সাহেবের বালুর মাঠ।