News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

রেলিবাগানে হামলার অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০২:২৪ পিএম রেলিবাগানে হামলার অভিযোগ

নারায়ণগঞ্জ শহরের দক্ষিণ রেলিবাগান এলাকার বাসিন্দা রুমা বেগমের বাড়িতে পূর্ব শত্রুতার জেরে হামলা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী রুমা বেগম জানান, গত ১৮ বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টায় শামীম, সানি, আবির, আসিফ, আদু ও ঈমান দেশীয় অস্ত্রশস্ত্র, চাপাতি, রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা দরজা কুপিয়ে তার স্বামীকে হত্যার উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে। এ সময় তার স্বামী আত্মরক্ষার্থে জানালা দিয়ে বেরিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।

পরে তাকে না পেয়ে অভিযুক্তরা ঘরে লুটপাট ও ডাকাতি চালায় বলে অভিযোগ করেন। 

ভুক্তভোগীর দাবি, ওই ঘটনার জের ধরেই দীর্ঘদিনের শত্রুতার কারণে পরিকল্পিতভাবে তার পরিবারের ওপর এই হামলা চালানো হয়েছে।

রুমা বেগম আরও জানান, এ ঘটনায় তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।