News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৭:৫৮ পিএম সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে সভা

নারায়ণগঞ্জ সদর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও বাস্তবায়ন বিষয়ে একটি ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা সম্মেলন কক্ষে সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল'র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান।

সভায় চলমান উন্নয়নমূলক কাজসমূহ নির্ধারিত সময়ের মধ্যে, যথাযথ নিয়ম ও মান বজায় রেখে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কাজের অগ্রগতি, সময়ানুবর্তিতা, গুণগতমান এবং দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল চলমান উন্নয়ন কাজগুলো যথাসময়ে ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশিষøষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজের গুণগতমান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় ইকনমিক অপারেটরদের পক্ষ থেকেও চলমান উন্নয়ন কাজের বাস্তবায়ন ও মাঠপর্যায়ের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। ইকনমিক অপারেটর মিজানুর রহমান সভায় সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে মতামত ও বাস্তবায়ন-সংক্রান্ত বিষয় উপস্থাপন করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান চলমান উন্নয়ন কাজসমূহ সময়, ব্যয় ও গুণগতমান—এই তিনটি বিষয় যথাযথভাবে নিশ্চিত করে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। তিনি কাজের ক্ষেত্রে নিয়ম-কানুন মেনে চলা এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় এলজিইডি নারায়ণগঞ্জ সদর উপজেলার চলমান উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।