News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বন্দরে স্বর্ণের দোকান ডাকাতি, একজন গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৬:৫৯ পিএম বন্দরে স্বর্ণের দোকান ডাকাতি, একজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে একটি স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনা ঘটেছে। এসময় সাড়ে ৭ ভরি স্বর্ণ এবং ২-৩ শত ভরি রুপা লুট হয়। ওই ঘটনায় মিজান (২৬) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৮ ইঞ্চি চাকু।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সাড়ে ১২ টার দিকে বন্দর থানার ১নং ঢাকেরশ্বরী বাজারস্থ দেবাশীষ ঢালীর দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে। 

একটি সিসি ক্যামেরার ফুটেজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

স্বর্নের দোকানের মালিক দেবাশীষ ঢালী জানান, শুক্রবার দুপুরে সাড়ে ১২টার সময় ১০-১২ জনের একটি ডাকাত দল হঠাৎ আমার দোকানে প্রবেশ করে। পরে ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে ভয় দেখিয়ে আমাকে বেদম মারধর করে দোকানে থাকা কাস্টমারের নিকট থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং দোকানের সিন্ধুকে ড্রয়ারে রক্ষিত আরও প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং স্বর্ণালঙ্কার এবং ২/৩ শত ভরি রুপা লুট করে নিয়ে যায়।