বক্তাবলীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নেতৃত্বে নৃশংস হামলায় গুরুতর আহত খানপুর হাসপাতালে চিকিৎসাধীন জেলা এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদ এর সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক আল আমিন রাকিব এর নেতৃত্বে প্রতিনিধি দল এই সাক্ষাৎ করেন।
এসময় তারা আহত তৌহিদের চিকিৎসার খোঁজ খবর নেন ও তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। এসময় মহানগরীর সাধারণ সম্পাদক আল আমিন রাকিব বলেন, প্রকাশ্য দিবালোকে এরকম নৃশংস হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সন্ত্রাসীরা যেই দলেরই হোক তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আশা করি প্রশাসন দ্রুত তাদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, অন্যথায় যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে।
এসময় বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর নির্বাহী সদস্য মাওলানা হাশমত আলী, আব্দুল কুদ্দুস, সিদ্ধিরগঞ্জ থানার বায়তুলমাল সম্পাদক মাওলানা ফেরদাউস ও যুব মজলিস সিদ্ধিরগঞ্জ থানার সাংগঠনিক সম্পাদক জাবেদ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোমবার ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বক্তাবলী ইউনিয়নের বক্তাবলী বাজার এলাকায় জেলা এনসিপির সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটে। তার দাবী বিএনপির ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটে।



































আপনার মতামত লিখুন :