ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দ্রুত গতির গাড়ির চাপায় নারীর মৃত্যু হয়েছে। এসময় আরও একজন আহতেরও খবর পাওয়া গিয়েছে।
নিহতের নাম মাহফুজা বেগম (৫২)। তাঁর বাড়ি সিলেট জেলাতে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মহাসড়কের দশতলা অংশে এ দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, নারী দশতলা সংলগ্ন ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ডিভাইডার টপকে সড়ক পারাপারের চেষ্টাকালে দ্রুত গতির কোনো এক অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে চলে যান। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়েছে। এসময় আরও একজন আহত হলে তাকে প্রদ্যক্ষদর্শীরা হাসপাতালে নিয়ে যান।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ফুটওভার ব্রিজের অল্প কিছুটা দূরে নিহতরা ডিভাইডার টপকাতে গিয়ে গাড়ি চাপায় মৃত্যুবরণ করেছে। একইসাথে আরেকজন আহত হয়েছে বলে খবর পেয়েছি।





































আপনার মতামত লিখুন :