News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

কালাম-সাখাওয়াতের মিছিলে মুকুল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১০:২৫ পিএম কালাম-সাখাওয়াতের মিছিলে মুকুল

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে মহানগর বিএনপি মিছিলে দেখা গেছে সমালোচিত নেতা আতাউর রহমান মুকুলকে।

বুধবার ২৩ সেপ্টেম্বর বিকালে শহরের ডিআইটি এলাকায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল কর্মসূচী পালন করে।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক সরকার হুমায়ূণ কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মনির হোসেন খান, মাসুদ রানা, অ্যাডভোকটে রফিক, মাহবুব উল্লাহ তপনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মুকুলের উপস্থিতিতে এমপি আবুল কালাম বলেন, বিগত নির্বাচনে আমাদের ঘরে দ্বিমুখী ছিলো। একটা অংশ ছিলো তারা নামধারী ছিলো নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই নারায়ণগঞ্জ-৫ আসনে লক্ষাধিক ভোটের ব্যবধানে দৃষ্টি থাকে, কিন্তু আমরা মাত্র নগণ্য ভোটে নির্বাচিত হয়েছি। তাহলে মানে বিএনপি কি ছোট দল। এগুলো বলার কারণ হলো আগামী উপজেলা সিটি কর্পোরেশন ও ইউপি নির্বাচনে এই খেলাটা আবারো খেলতে চাইবে। এগুলো নিয়ে আমাদের সজাগ হতে হবে। এখনই আপনাদের দোসর চিনতে হবে, কারা আপনার আপন আর কারা আপনার পক্ষে থাকবে না। দল আর সংগঠন যদি ঠিক না থাকে তাহলে নির্বাচন কিন্তু সহজ হবে না।

এর আগে এই মাসের শুরুতে আবুল কালামকে ইঙ্গিত করে আতাউর রহমান মুকুল বলেন, আমি বিগত সময়ে এক কালো হাতের ছায়াতলে মধ্যে ছিলাম। যাকে আমি পিতৃতুল্য দেখতাম পীরের মত মানতাম। তিনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিলো। তার কারণে আমি অনেক কিছু বঞ্চিত হয়ে ছিলাম। আমি মুকুলকে তিনি ক্ষতি করতে পারবেন।