News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মহিলা কলেজে নবীনবরণ জ্বিনের ভয়!


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০১:৩৭ পিএম মহিলা কলেজে নবীনবরণ জ্বিনের ভয়!

বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নবীনবরণ উপলক্ষে মহিলা কলেজে শিক্ষার্থীরা দৃষ্টিনন্দন সাজে সেজে কলেজে ভিড় করতে শুরু করে। একটা সময় পুরো কলেজ প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে পুরাতন ও নবীন শিক্ষার্থীদের পদচারণায়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রায় ষাট ছুই ছুই চুল দাঁড়ি পেকে যাওয়া মধ্য বয়েসি একজন পুরুষ কালো শার্ট, রঙ্গিণ টাই, দোসর কোর্ট এবং সু পরে পরিপাটি হয়ে ওই অনুষ্ঠানে যোগদান করেন। তার সহধর্মিনী ছিলেন এই কলেজেরই প্রাক্তন শিক্ষার্থী।

নবীনবরণ অনুষ্ঠানে শুরুতে আলোচনা পর্বে এসব দৃশ্যের কথা ফুটিয়ে তুলেছেন সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী প্রফেসর শবনম আক্তার।

শিক্ষক প্রতিনিধি হিসেবে তিনি বক্তব্য দিতে এসে শুরুতেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি আজকে বক্তব্য দেওয়ার জন্য অনেক কঠিন কিছু লিখে এনেছিলাম। কিন্তু যখন শুরুতে কোরআন তেলোয়াত করা হচ্ছিলো আমি খুব ভয় পাচ্ছিলাম। আজকে আমাদের কলেজের শিক্ষার্থীরা যারা সবাই আমার সন্তানের মত তারা এই অনুষ্ঠানে এমন সুন্দর করে সেজে গুজে এসেছেন মনে হচ্ছে আমাদের পুরো কলেজ মাঠে পরীরা নেমে আসছে। আর দোয়ায় যেই সুরাটি পড়া হয়েছে সেটি হলো সূরা জ্বিন। এখন এই সূরা শুনে এখানে জ্বিনরা না নেমে আসে সেই ভয় পাচ্ছিলাম।

প্রশাসক সাখাওয়াত হোসেনের কাছে ক্ষমা প্রার্থনা করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা দেখো আমাদের মাঝে আজকে যে প্রধান অতিথি এসেছেন তার দিকে একবার তোমরা তাকাও, মাথায় ক্যাপ, গায়ে কোর্ট কি স্মার্ট ভাবে সেজে এসেছেন, তিনি হয়তো চেয়েছেন যাতে করে তোমাদের দৃষ্টি তার উপর থাকে। আর তোমরা তার মূল্যবান বক্তব্য মনযোগ দিয়ে শুনো।

প্রফেসর শবনম আক্তার এর এমন বক্তব্য উপস্থিত সকলেই খুবই সাদরে গ্রহণে করে করতালি দিয়ে উৎসাহিত করেন। সেই সাথে একজন শিক্ষকের এমন মনখোলা ও বন্ধু সুলভ বক্তব্য সকল শিক্ষার্থীদের মাঝেও নবীববরণের আনন্দ আরো বহুমাত্রায় বাড়িয়ে দেয়।