News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

কাশীপুরে মাদরাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ ৫ কিশোরীর একজন মারা গেছে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৯:৫০ পিএম কাশীপুরে মাদরাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ ৫ কিশোরীর একজন মারা গেছে

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুরে মাদরাসার তিনতলা ভবনের ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ পাঁচ কিশোরীর মধ্যে আতিয়া আক্তার (১১) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। তার শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ ছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দগ্ধ আতিয়া আক্তার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল। দগ্ধ অন্য চারজনের মধ্যে লামিয়া ও জিদনি বর্তমানে আইসিইউতে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। সুমাইয়া আক্তার ও আছিয়া আক্তারের শরীরে দগ্ধের পরিমাণ কম। এ দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাদেরও শঙ্কামুক্ত বলা যাবে না।

জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে ফতুল্লার কাশীপুর হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদরাসার ছাদে ছাত্রীরা খেলাধুলা করছিল। হঠাৎ পাশের একটি বৈদ্যুতিক লাইনে ট্রান্সমিটার বিস্ফোরণ হয়ে ছাদে এসে আছড়ে পড়ে। এতে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্নের জরুরি বিভাগে নেওয়া হয়।