News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

বিক্রয়কৃত সম্পত্তি অবৈধভাবে দখলে রাখার অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৮:৪০ পিএম বিক্রয়কৃত সম্পত্তি অবৈধভাবে দখলে রাখার অভিযোগ

নারায়ণগঞ্জ ফতুল্লা মৌজা স্থিত তল্লা জমি ক্রয় করেও দখল নিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন নুরুজ্জামান নামের এক যুবক।

তিনি জানান, ফতুল্লা মৌজা স্থিত তল্লা মৃত ঈমান আলীর সন্তান এবং ওয়ারিশ সূত্রে মালিক দেলোয়ার ও জেসমিন নিকট সব-ক্যাবলা দলিল মূলে ক্রয় সূত্রে মালিক হয়েছেন।

নুরুজ্জামান বলেন, মৃত মরণ আলীর সন্তান গণ যথা আমজাদ হোসেন ও তার ভাই মৃত আওলাদ হোসেন এর স্ত্রী পুত্র এবং তার ভাই আনোয়ার হোসেন এর ছেলে অনিক এই সম্পত্তি অবৈধ দখল করে রাখেন। তাঁদের সাথে কথা বলি দখল ছেড়ে দেয়ার জন্য কিন্তু তারা রাজি না হওয়ায় থানায় অভিযোগ করি। এলাকার গণ্যমান্য লোকজন বসলেও দখল না ছাড়ার ঘোষণা দেন।