News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১০:২০ পিএম এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন 'বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল' (বিএনসিইউপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ  আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীবের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক উপদেষ্টা ও একান্ত সচিব লায়ন মোঃ শহিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ও দেশব্যাপী জেলা/ইউনিট কমিটির সমন্বয়ক, বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এস. আলম ইসরাৎ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন চৌধুরী।

উপস্থিত ছিলেন স্বাধীন গবেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং কলামিস্ট ড. মারুফ মল্লিক।