News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

শিশুকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৭:৫৫ পিএম শিশুকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মো. মনির হোসেন (৪৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শিশু সহিংসতা ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মমিনুর রহমান আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. মনির হোসেন বন্দরের কুড়িপাড়া এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, ২০২২ সালের ১৮ জুলাই ১০ বছরের শিশুকে তাদের ভাড়াকৃত বাসায় ধর্ষণ করেন। পরে এই ঘটনায় ভিকটিম শিশুর মা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত রায় ঘোষণা করেছেন।