News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০২:১৬ পিএম সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যালোচনা, পেট্রোলিয়াম পণ্যের মূল্য বৃদ্ধি-হ্রাসের কারণ, মূল্য নিয়ন্ত্রণের সম্ভাব্য উপায় এবং পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল পিএলসির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বৈঠকে দিপু ভূঁইয়া বক্তব্য রেখে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে কমিটির সদস্যরা হলেনমিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ নাজিবুর রহমান ও মোহাম্মদ কামাল হোসেন।