News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

জোসেফের নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৯:৫২ পিএম জোসেফের নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালিন সভাপতি ও যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন শহরের ম-লপাড়া এলাকায় প্রতিবাদ সমাবেশ শেষ করে শহরের প্রেসক্লাব পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

সমাবেশে কেএম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ তা প্রতিহত করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী দল অনেক সুসংগঠিত। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসেছে; বিএনপির সাথে সাধারণ জনগণ আছে। পতিত স্বৈরাচার দেশের বাইরে থেকে মানুষকে টাকা পয়সার লোভ দেখিয়ে দেশের অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেন বাংলার জনগণ তা মেনে নিবে না। যে কোনো রাষ্ট্রবিরোধী চক্রান্ত প্রতিহত করার জন্য জাতীয়তাবাদী সৈনিকরা যথেষ্ট।

তিনি আরও বলেন, বিরোধী দলে যারা আছেন তাদের আচার আচরণ রাজনৈতিক পদক্ষেপ সন্দেহের চোখে দেখি। বর্তমানে ঐক্যের দরকার। বিএনপি জামায়াত এনসিপি সহ সকল রাজনৈতিক দলের ঐব্যবদ্ধ অবস্থান নিশ্চিত না করলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পেয়ে যাবে। তাই আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি রাষ্ট্রের প্রয়োজনে দেশের প্রয়োজনে সকল সংশয় দূরে ঠেলে দিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো।

যুবদলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে জোসেফ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী নারায়ণগঞ্জ মহানগর যুবদল সকল যড়যন্ত্র প্রতিরোধে সর্বদায় সজাগ প্রস্তুত রয়েছে। আমি যুবদলের সকল নেতাকর্মীদের বলবো আপনারা প্রস্তুত থাকুন। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, আমির হোসেন, জুয়েল প্রধান, আক্তারুজ্জামান মৃধা, জুয়েল রানা, আতিকুর রহমান সবুজ, শফিকুল আলম মুক্ত, আলী নওষাদ তুষার, হাজী সাঈদ, শিকদার বাপ্পি, দুলাল হেসেন, নূর আলম খন্দকার, মাইনুল, রুবেল হোসেন, নূর প্রধান, লিটন, মনা,  সুমন, কাজী সোহাগ, নূর আলম খন্দকার, ফারুখ হোসেন, হানিফ, ইব্রাহিম বাবু, আল আমিন, আলফু প্রধান, সেলিম খন্দকার, সফর আলী ভূইয়া, সুফিয়ান, আল মামুন, মাহমুদুল হাসান মাসুম, ফয়সাল, রুবেল, সানি, জসিম ব্যাপারী, হারুন ও শান্ত প্রমুখ।