নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণ করে আহত হলেও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত হননি এমন ব্যক্তিদের তালিকাভুক্তির জন্য আবেদন আহবান করে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।
সোমবার নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করে আহত হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন অথবা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি এমন ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করা হচ্ছে। আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং আহত হওয়ার পক্ষে উপযুক্ত প্রমাণকসহ আবেদন করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় অথবা জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে আবেদন জমা দিতে পারবেন।











(35)-20261116083058.jpg)
(34)-20261116082839.jpg)
(33)-20261116082733.jpg)
(29)-20261115060124.jpg)
(22)-20261113124400.jpg)

(20)-20261112072127.jpg)



(18)-20261110062943.jpg)
(31)-20261116072622.jpg)





(28)-20261115055902.jpg)


(23)-20261113124936.jpg)


আপনার মতামত লিখুন :